দাঁতের স্বাস্থ্য পরীক্ষা শিবির
বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি - র প্রাক্তন প্রয়াত সম্পাদক অনির্বাণ মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে রবিবার ১লা ফেব্রুয়ারি টালিগঞ্জে একটি বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করল বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
এই ক্যাম্পে সবমিলিয়ে ৬০ জনেরও বেশি মানুষ নিজেদের দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করলেন। পরশ “টালিগঞ্জ ওমেন ইন নিড” স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে হাত মিলিয়ে টালিগঞ্জ রসা রোডে একটি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করেছিল।
চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার কৌশিক দাস।
উল্লেখ্য ৮ থেকে ৮০ সকলেই এখানে তাদের দাঁতের স্বাস্থ্য নিয়ে ডাক্তার বাবুর পরামর্শ নেন।









Comments
Post a Comment